ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অসুস্থতার কারণে রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণবিশ্রামে আছেন : ছাত্রদল

শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না।শুক্রবার (২৯ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি মর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।


এতে জানানো হয়, আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক সবার কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানো এবং যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য সবস্তরের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।


প্রসঙ্গ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে-এমন গুঞ্জন সংগঠনটির অভ্যন্তরে ও বাইরে ছড়িয়ে পড়েছে। যদিও এই গুঞ্জনের সত্যতার ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ফেসবুক পোস্টে এসব খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি বলেন, সভাপতি অসুস্থ থাকার কারণেই সাম্প্রতিক কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।

ads
ads
ads

Our Facebook Page

↑